
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিদেশে নিজের বাড়ির গাছ কাটতে হলে সরকারের অনুমোদন লাগে, কিন্তু আমাদের এ আইন নেই। তাই বনজ সম্পদ রক্ষায় আইন প্রণয়ন করা হবে। আজ দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি হলরুমে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন ।
শিল্পমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার বিরুপ প্রভাব পড়েছে। এগুলো নিয়ন্ত্রণ আনতে হলে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কৃদ্দুস ভূঁইয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামিলীগ সভাপতি সরদার মো শাহ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ ।