News71.com
 Bangladesh
 30 Jul 16, 06:39 PM
 452           
 0
 30 Jul 16, 06:39 PM

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।।

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।।

নিউজ ডেস্কঃ দেশের উত্তরাঞ্চলে বন্যার কবলে ঘরছাড়া লাখো মানুষের দুর্ভোগ লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আগামী ৩ই আগস্ট কুড়িগ্রামে বন্যার্তদের ত্রাণ সহায়তা দেয়ার লক্ষ্যে ক্যাম্পাসের আবাসিক হল, বিভাগ ও বিভিন্ন আড্ডার স্থান থেকে টাকা তুলছেন তারা ।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের আহসান হাবীব রাভী জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন্যার্তদের দুর্ভোগের বিষয়টি উপলব্ধি করে গত সপ্তাহ থেকে আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে, আবাসিক হলগুলোতে এবং রাজশাহী নগরীতে টাকা সংগ্রহ করা শুরু করি ।

বন্যার্তদের সহযোগিতার এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধায়ন করছেন বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম ফারুক সরকার। তিনি জানান, বন্যার্তদের সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ৬৮ হাজার টাকা উঠেছে। এ নিয়ে আমরা কুড়িগ্রামের জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আগামী ৩ই আগস্ট বন্যাদুর্গত এলাকার মানুষকে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পারব ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন