News71.com
 Bangladesh
 30 Jul 16, 06:41 PM
 373           
 0
 30 Jul 16, 06:41 PM

জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণের প্রতি এলজিআরডি ও সমবায় মন্ত্রীর গুরুত্বারোপ ।।

জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণের প্রতি এলজিআরডি ও সমবায় মন্ত্রীর গুরুত্বারোপ ।।

নিউজ ডেস্কঃ এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আয় বৃদ্ধিমূলক সকল কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন ।

এখানে বদরপুরে এলজিইডি মিলনায়তনে এলজিইডি’র স্মল স্কেল ওয়াটার রিসোর্স প্রকল্পের উদ্যোগে ৩ দিনব্যাপী গ্রামীণ নারীদের ‘নকশী কাঁথা’ সেলাই প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতায় গতকাল তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের অংশগ্রহণ ছাড়া সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। আমরা মধ্যম আয়ের দেশের খুব কাছাকাছি পৌঁছেছি এবং অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ২০৪১ সালনাগাদ আমরা উন্নত দেশের পরিণত হবো ।

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলার ৬০ জন দরিদ্র গ্রামীণ নারী নকশী কাঁথা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, এই নারীরা অবশ্যই তাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিয়ে আসবেন এবং সংসার চালাতে তাদের স্বামীদের সহায়ক হবেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত এই নারীদের তৈরি পণ্য বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাস দেন ।

তিনি বলেন, লিঙ্গ বৈষম্য নিরসনে আমাদের বর্তমান সরকার উদার ও প্রগতিশীল আদর্শ ধারণ করে যা আমাদের নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণে সহায়ক হয়েছে। মন্ত্রী সদর উপজেলার অবহেলিত চর এলাকার সঙ্গে শহরের যোগাযোগ স্থাপনে ৩০ কোটি টাকা ব্যয়ে ৩টি ব্রিজ তৈরির ঘোষণা দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন