News71.com
 Bangladesh
 31 Jul 16, 12:39 PM
 389           
 0
 31 Jul 16, 12:39 PM

সুন্দরবন রক্ষার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি পালিত ।।

সুন্দরবন রক্ষার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি পালিত ।।

নিউজ ডেস্কঃ রামপাল পারমাণবিক বিদ্যুত কেন্দ্র বন্ধের মাধ্যমে সুন্দরবন রক্ষার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে পালিত হয় এই প্রতিবাদ কর্মসূচি ।

রামপাল চুক্তি ছুড়ে ফেলো, সুন্দরবন রক্ষা করো। সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দিব না' এ জাতীয় নানা স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কলা ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল অবিলম্বে এই আত্মঘাতী প্রকল্প বাতিলের দাবি জানিয়ে বলেন, 'আমরা দেশের ক্ষতি করে বিদ্যুৎকেন্দ্র চাই না। রামপাল ছাড়াও দেশের ভেতর অনেক জায়গা আছে যেখানে এ ধরনের প্রকল্প করা যাবে। কিন্তু দ্বিতীয় আরেকটি সুন্দরবন কখনোই করা যাবে না ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রফ্রন্টের সভাপতি মাসুক হেলাল অনিক, সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি ইমরান নাদিম প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন