
নিউজ ডেস্কঃ কুমিল্লার শুভপুরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাবের একটি দল। এ সময় ৩জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে ৩টি পিস্তল তৈরি সরঞ্জাম। গতকাল রাত ৮টায় এ অভিযান চালানো হয় ।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা শহরের শুভপুরের নয়ন ভিলা নামক বাড়িতে সন্ধ্যা ৬টার দিকে অভিযান শুরু করে কুমিল্লা র্যাবের একটি দল। এ সময় তারা অস্ত্র তৈরির আলামতের সন্ধান পায়। গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযানে নামে র্যাব ।
এ ঘটনার সত্যতা স্বীকার করে র্যাব কুমিল্লার কমান্ডার মেজর মোস্তফা কায়সার জানান, ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩টি পিস্তল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রাত ৮টার দিকে তিনি আরো জানান, অভিযান চলছে ।