News71.com
 Bangladesh
 31 Jul 16, 12:44 PM
 379           
 0
 31 Jul 16, 12:44 PM

কুমিল্লায় কবরস্থান নিয়ে সংর্ঘষে নিহত ১, আহত ৫।।

কুমিল্লায় কবরস্থান নিয়ে সংর্ঘষে নিহত ১, আহত ৫।।

নিউজ ডেস্কঃ কুমিল্লা সদর উপজেলার বারপাড়া এলাকায় কবরস্থানের সংস্কার কাজের জের ধরে সংঘর্ষের সময় বুকে গুলি লেগে রাসেল(২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এছাড়া আরো ৫জন আহত হয়। গতকাল সন্ধ্যায় সাড়ে ৭ টায় বারপাড়া ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বারপাড়ার কবরস্থানটি সংস্কারের জন্য দাবি জানালে বাদ সাধে স্থানীয় এক ব্যক্তি। এনিয়ে এলাকায় বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় সাজু মেম্বারের নেতৃত্বে ৩৫-৪০ জনের একদল সন্ত্রাসী প্রতিপক্ষের উপর অর্তকিত হামলা চালায়। গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া সন্ত্রাসীরা হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সামনে যাকে পায় তাকেই কোপাতে থাকে।

এসময় বারপাড়া এলাকার মৃত সাদেক মিয়া সরদারের ছেলে রাসেল (২৬) কে কুপিয়ে ময়নামতি মেডিকেল কলেজের সামনে নিয়ে বুকে গুলি করে। এ সময় স্থানীয়রা আহত রাসেলকে প্রথমে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন