News71.com
 Bangladesh
 31 Jul 16, 01:09 PM
 386           
 0
 31 Jul 16, 01:09 PM

জঙ্গি-সন্ত্রাসীদের তথ্য দিতে ‘হ্যালো সিটি’ অ্যাপস ।। স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি-সন্ত্রাসীদের তথ্য দিতে ‘হ্যালো সিটি’ অ্যাপস ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা বাহিনীকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দিতে ‘হ্যালো সিটি’ অ্যাপস চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

আজ বেলা সাড়ে ১১ টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘হ্যালো সিটি’ নামের এ অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এসময় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

অ্যাপসটি তৈরি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন