
নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ১৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া নিয়মিত মামলার আরও ৫০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, একই সঙ্গে পুলিশের অভিযানে নিয়মিত মামলার আরও ৫০ আসামিকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।