News71.com
 Bangladesh
 31 Jul 16, 01:16 PM
 419           
 0
 31 Jul 16, 01:16 PM

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এমপিরা হতে পারবেন না- হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ।।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এমপিরা হতে পারবেন না- হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ।।

নিউজ ডেস্কঃ সংসদ সদস্যরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি থাকতে পারবেন না বলে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ ।

গত ০১ই জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৫ (২) এবং ৫০ ধারাকে বাতিল করে ওই রায় দেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন