
নিউজ ডেস্ক: নীলফামারীতে ছাত্রদল নেতাসহ ২২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল(৩০জুলাই) শনিবার রাত থেকে আজ রবিবার (৩১ জুলাই) ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে পুলিশ। এই অভিযানে আটকদের মধ্যে ডোমার উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন আলম শান্ত, পৌরসভা সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব রয়েছেন।
এই অভিযানে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবু মারুফ হোসেন বলেছেন, অভিযানে আটকদের দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।