
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর বিদ্যুৎকেন্দ্রে গতকাল রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। হরিপুর গ্রিড উপকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ।এতে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি। তবে আগুনে পুড়ে গেছে বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার। আজ ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো হয় সাড়ে ৬টার দিকে। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক মাসুদুর রহমান এ কথা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে এ কর্মকর্তা আরও জানান, ১৫ হাজার লিটার তেল ধারণের ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় এর তেলগুলো আর কাজে লাগানো যাবে না ।
তাছাড়া কুলিং মেশিনও নষ্ট হয়ে গেছে। এর বাইরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর বিদ্যুৎকেন্দ্রের অন্যান্য ট্রান্সফরমারেও কোনো প্রভাব পড়ে নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের ভাষ্য, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লেগেছে ।
ওসি আবুল কালাম আরও জানান, সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা, ডেমরা, আদমজী ইপিজেড, নারায়ণগঞ্জ বন্দরের ৪টি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। হরিপুরে ৪টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। এগুলো ১১০,১০০, ৩৬০,৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। তাছাড়া ২টি গ্রিড উপকেন্দ্র রয়েছে ।