News71.com
 Bangladesh
 31 Jul 16, 07:06 PM
 429           
 0
 31 Jul 16, 07:06 PM

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৬১।।

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৬১।।

নিউজ ডেস্কঃ নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৯ হাজার ৯২১ পিস ইয়াবা, ৩০ লিটার মদ ও  ২ কেজি গাঁজা জব্দ করা হয়। গত শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সিএমপি সুত্রে জানা যায়, গত শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা, মাদক এবং গাঁজাসহ ৬১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন