News71.com
 Bangladesh
 31 Jul 16, 07:11 PM
 408           
 0
 31 Jul 16, 07:11 PM

জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে নর্থ সাউথ উপাচার্য ।।

জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে নর্থ সাউথ উপাচার্য ।।

নিউজ ডেস্কঃ বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেছেন, তাঁর বিশ্ববিদ্যালয় জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আজ দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন উপাচার্য ।

নর্থ সাউথের বুকে বাংলাদেশ শীর্ষক ওই অনুষ্ঠানে আতিকুল ইসলাম জানান, দেশ যখন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন করছে, তখন বিশ্ব জঙ্গিবাদ ও তাদের এদেশীয় দোসরা ষড়যন্ত্র শুরু করেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বলছে, তারা দমবে না ।

আতিকুল ইসলাম আরও জানান, জঙ্গিবাদ দমনে সরকার, আইনপ্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সহযোগিতার পাশাপাশি যা যা করা সম্ভব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তা করবে। নর্থ সাউথের বুকে বাংলাদেশ ছিল, আছে, থাকবে।

উল্লেখ্য গত বেশ কয়েক বছর ধরে জঙ্গিবাদে জড়িত ব্যক্তিদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কয়েকজন ছাত্র-শিক্ষকের নাম উঠে এসেছে। এ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে । শুধু দেশে নয় আমেরিকার কয়েকটি জঙ্গী সংশ্লিষ্ট কর্মকান্ডেও বার বার উঠে এসেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম । শত সমালোচনা ও প্রতিবাদের পরও আজ পর্যন্ত জঙ্গীবাদের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কোন দৃশ্যমান ভুমিকা চোখে পড়েনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন