News71.com
 Bangladesh
 31 Jul 16, 07:20 PM
 374           
 0
 31 Jul 16, 07:20 PM

চট্টগ্রামে ছাত্রলীগের দুইপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩  

চট্টগ্রামে ছাত্রলীগের দুইপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩     

 

নিউজ ডেস্ক: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আজ রবিবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

এই সংঘর্ষে প্রত্যক্ষদর্শীরা জানান আজ সকালে স্থানীয় যুবলীগের সংগঠক হিসেবে পরিচিত নুরুল মোস্তফা টিনুর অনুসারীরা মিছিল নিয়ে চট্টগ্রাম কলেজে প্রবেশ করে মানববন্ধন করার চেষ্টা করে। এই সময় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে বাপ্পী, জীবন ও ইমাম নামে তিনজনকে দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টিনুর অনুসারী ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক অভিযোগ করেন, আজ সকালে জঙ্গিবাদবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় মাহমুদুল করিমের নেতৃত্বে কিছু ছেলে আমাদের ওপর গুলি ছোড়ে।

এদিকে রনির অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ কর্মী মাহমুদুল করিম বলেন, সকালে বহিরাগতরা মিছিল নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। পুলিশ বেলা ৩ টার দিকে কলেজের গেটের বাইরে থাকা কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন