News71.com
 Bangladesh
 31 Jul 16, 07:23 PM
 405           
 0
 31 Jul 16, 07:23 PM

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩ গাঁজা ব্যবসায়ীর জেল জরিমানা

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩ গাঁজা ব্যবসায়ীর জেল জরিমানা

নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় আজ রবিবার বেলা ১১ টায় গাঁজা ব্যবসার দায়ে ৩ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা গেছে, মোঃ দেলোয়ার হোসেনকে (৪৫) ছয় মাসের , মোঃ শফিকুল ইসলামকে (২৪) পনের দিনের বিনাশ্রম কারাদণ্ডের ঘোষণা  এবং  মো: শফিকুল ইসলামকে (২৪) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন , নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসআই আলী আকবর বলেন, মাদক বিরোধী এই অভিযান চালিয়ে মুক্তাগাছাস্থ সত্রাশিয়া রাকিব ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন