News71.com
 Bangladesh
 01 Aug 16, 12:53 AM
 414           
 0
 01 Aug 16, 12:53 AM

চাহিদা অনুযায়ী সেবা পেতে আরও বেশি কর দেওয়ার পরামর্শ দিলেন অর্থমন্ত্রী

চাহিদা অনুযায়ী সেবা পেতে আরও বেশি কর দেওয়ার পরামর্শ দিলেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক: চাহিদা অনুযায়ী সেবা পেতে ব্যবসায়ীদের আরও বেশি কর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বর্তমানে সরকার যে রাজস্ব আয় করে, তা দিয়ে চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যায় না।

গতকাল রবিবার মতিঝিলে চেম্বার ভবনে পরিবেশবান্ধব শিল্পায়ন নিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্জ্য পরিশোধনের জন্য ভালো ব্যবস্থা হচ্ছে। যেমন আমাদের তরফে আমরা ট্যানারির বর্জ্য পরিশোধনের জন্য সাভারে চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করে দিচ্ছি।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকার বর্জ্য পরিশোধনাগারের দায়িত্ব নিলে সহজ সমাধান হয়। তবে সরকারের এ সহায়তা পাওয়ার জন্য রাজস্ব বাড়াতে হবে। বর্তমান রাজস্ব দিয়ে হয় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন