
নিউজ ডেস্ক: আনসার উল্লাহ বাংলাটিম (এবিটি)’র সংগঠক আবদুল হান্নান ওরফে লাদেনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান এই আদেশ দেন।
জানা যায়, সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় লাদেনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানী শেষে তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র উপ-পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, ‘আদালত লাদেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামীকাল সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আনা হবে।’
উল্লেখ, গত ২৮ জুলাই নগরীর বায়েজীদ থানা এলাকা থেকে লাদেনকে গ্রেফতার করে পুলিশ। তখন এই সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন সেট ও ১১টি উগ্রবাদী জিহাদি বই জব্দ করা হয়। লাদেন দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। লাদেন সাংগঠনিক তৎপরতা চালাতে চট্টগ্রাম আসেন।