News71.com
 Bangladesh
 01 Aug 16, 01:07 AM
 423           
 0
 01 Aug 16, 01:07 AM

বন্ধ হতে চলছে সিটিসেল

বন্ধ হতে চলছে সিটিসেল

নিউজ ডেস্ক: পাওনা শোধ করতে না পারায় বন্ধ হতে চলছে সিটিসেল। ক্রমাগত গ্রাহক কমতে থাকায় বড় ধরনের সঙ্কটে পড়া বাংলাদেশের প্রথম ও একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর সিটিসেলের কাছে সরকারের পাওনা রয়েছে ৪৭৭ কোটি ৫১ লক্ষ টাকা।

এই কোম্পানিটির কার্যক্রম যে কোনো সময় বন্ধ করতে পারেন বলে বলেছেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। আর সেক্ষেত্রে আগামী ১৬ অগাস্টের মধ্যে এই অপারেটরের গ্রাহকদের বিকল্প সেবা বা ব্যবস্থা নেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ আজ রবিবার গণমাধ্যমকে বলেন, সিটিসেলের কাছে তাদের পাওনা রয়েছে প্রায় ৪৭৭ কোটি টাকা। বারবার তাগিদ দিয়েও তাদের এই পাওনা মেটানোর কোনো উদ্যোগ নেয়নি। আইন অনুযায়ী পাওনা না দেওয়ায় যে কোনো সময় আমরা সিটিসেল বন্ধ করে দিতে পারি। বিটিআরসি যে কোনো সময় এর তরঙ্গ বাতিল এবং অপারেশনাল কার্যক্রম বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

এই বিষয়ে তিনি আরও বলেছেন, সিটিসেলের যে গ্রাহক রয়েছে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাদের জানিয়ে দেওয়া হবে আগামী ১৬ অগাস্টের মধ্যে বিকল্প সেবা বা ব্যবস্থা নিতে। খুব শিগগিরই এ অপারেটরটির কার্যক্রম বন্ধ করা হচ্ছে কি না- জানতে চাইলে বিটিআরসি প্রধান বলেন, আইন অনুযায়ী যে কোনো সময় আমরা এটি বন্ধ করতে পারি, কিন্তু গ্রাহকদের জন্য তো সময় দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন