
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনার আরো ৮ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে উপজেলার বেড়তলায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আলমগীর কবির সিদ্দিক বলেন, সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মাইক্রোবাসটি সরাইল উপজেলার বেড়তলা বাজারের সামনে পৌঁছালে সিলেটমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার পরপরই ট্রাক ও মাইক্রোবাসের চালকরা পালিয়ে গেছে।