News71.com
 Bangladesh
 01 Aug 16, 01:18 PM
 414           
 0
 01 Aug 16, 01:18 PM

সাতক্ষীরায় ভারত থেকে আসা মাছ ভর্তি ১৩ ট্রাক জব্দ

সাতক্ষীরায় ভারত থেকে আসা মাছ ভর্তি ১৩ ট্রাক জব্দ

নিউজ ডেস্ক: সাতক্ষীরায় অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা মাছ ভর্তি ১৩টি ট্রাক জব্দ করেছে বিজিবি। গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে ভোমরা বিওপির বাঁশকল চেকপোষ্ট এলাকায় ট্রাক ভর্তি এই সব মাছ জব্দ করে বিজিবি।

বিজিবি ৩৮ ব্যাটালিয়ন সূত্রে থেকে জানা গেছে, ১৩টি ট্রাকসহ ৬৫০ কেজি বোয়াল মাছ ও ৪৭ টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাকসহ মাছের মূল্য ৭ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার পাঁচশত টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন