News71.com
 Bangladesh
 01 Aug 16, 01:19 PM
 388           
 0
 01 Aug 16, 01:19 PM

সিরাজগঞ্জে লরির ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

সিরাজগঞ্জে লরির ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোল চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে লরির ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। দুর্ঘটনার পর লরিটি জব্দ ও হেলপার রোমানকে (১৮) আটক করা হয়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মহাসড়কে দায়িত্বরত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) কঙ্কন বিশ্বাস। নিহত জহুরুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার তিনদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় কর্মরত ছিলেন।

এসআই কঙ্কন বিশ্বাস জানান, সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে রাজশাহী  থেকে চট্টগ্রমগামী একটি লরি পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পায়। উদ্ধারের পর সিরাজগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় লরির হেলাপারকে আটক ও লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। নিহত জহুরুল ইসলাম প্রায় ২৭ বছর আগে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিল।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রাকিবুল ইসলাম জানান, সেতুর পশ্চিম থানায় এ বিষয়ে মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর পুলিশ লাইনে জানাজা শেষে নিহতের মরদেহ তার নিজ গ্রামে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন