News71.com
 Bangladesh
 01 Aug 16, 06:08 PM
 396           
 0
 01 Aug 16, 06:08 PM

গোপালগঞ্জের মুধুমতি নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুধুমতি নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

 

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের ভেড়ার বাজার এলাকার মধুমতি নদী থেকে জামাল মুন্সী (৪৫) নামে ১ জন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার গোয়াল বাথান গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এলাকাবাসী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন