
নিউজ ডেস্ক: সারাদেশে সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পালন হচ্ছে মানববন্ধন। সে কর্মসূচীর আংশ হিসেবে গ্রাম থেকে গ্রামান্তেরের বিদ্যালয় গুলোতে পালন হচ্ছে জঙ্গিবিরোধী কর্মসূচি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ভাউমান টালাবহ প্রত্যান্ত অঞ্চের একটি গ্রাম। গ্রামের সকল জনতাকে জঙ্গীবাদ ও মৌলবাদের ভয়াবহতা সর্ম্পকে সচেতন তুলতে আজ পালিত হয়েছে জঙ্গিবিরোধী মানবন্ধন। অত্র গ্রামের ভাউমান টালাবহ মডেল হাইস্কুল এই মানবন্ধনের আয়োজন করে। মানববন্ধনে স্কুলের প্রধান শিক্ষক মো. হারেজ আলী বলেন, স্কুলের কচিকাঁচা শিক্ষার্থীসহ গ্রামবাসীদের জঙ্গিবাদের ভয়াবহতা সর্ম্পকে সচেতন করতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী, গ্রামবাসী সহ প্রায় ৬০০ মানুষ কর্মসূচিতে অংশ নেয়।