News71.com
 Bangladesh
 01 Aug 16, 06:11 PM
 412           
 0
 01 Aug 16, 06:11 PM

দেশব্যাপী জঙ্গী হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন.....

দেশব্যাপী জঙ্গী হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন.....

জাবি প্রতিনিধি: সম্প্রতি দেশে সংঘটিত জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বোটানিক্যাল গার্ডেন থেকে বিশমাইল মোড় পর্যন্ত দীর্ঘ মানববন্ধনের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন । মানববন্ধনটি আধা ঘন্টার মত স্থায়ী হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন ,“ধর্মের নামে সন্ত্রাসবাদ কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকলকে সতর্ক থাকতে এবং পাশাপাশি অন্যদের সচেতন করার মাধ্যমে দেশের সকল অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।“

উল্লেখ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি ) উদ্যোগে আজ সারাদেশে ১৩১ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, ২০৫ টি ফাজিল-কামিল মাদ্রাসা, ২২ শতাধিক বিভিন্ন পর্যায়ের কলেজ একযোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করে । ইউজিসির ধারণা মতে জঙ্গিবিরোধী এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় ৫০ লক্ষ শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন