News71.com
 Bangladesh
 01 Aug 16, 07:41 PM
 379           
 0
 01 Aug 16, 07:41 PM

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বান্দরবানে নবনিযুক্ত পুলিশ সুপারের যুদ্ধ ঘোষণা

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বান্দরবানে নবনিযুক্ত পুলিশ সুপারের যুদ্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: বান্দরবানের নবনিযুক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি এবং মাদকমুক্ত করে বান্দরবানকে শান্তিতে বসবাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা হবে। আজ সোমবার ১লা আগস্ট দুপুরে নিজ কার্যালয়ের সভা কক্ষে তিনি তার অঙ্গিকারের এই কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শম্পা রায় এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন।

এই বিষয়ে পুলিশ সুপার বলেন, সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় জঙ্গিরা বান্দরবানকে যাতে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে সক্রিয় করা হবে। “সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে এখন থেকে জিরো টলারেন্স।”

ঢাকায় পুলিশ সদর দফতরে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে সঞ্জিত রায় বলেন, অবাধ তথ্য প্রবাহ এবং জনগণকে সম্পৃক্ত করে তিনি একটি সমাজিক পুলিশ বাহিনী গড়ে তুলতে চান। আর এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। গত শনিবার তিনি বান্দরবানে তার নতুন দায়িত্ব ভার গ্রহন করার দু’দিনের মধ্যেই এলাকার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন