
নিউজ ডেস্ক: অবৈধ অস্ত্র, নিরাপত্তা হুমকিজনিত বস্তু বা দ্রব্য এবং মাদক পাচাররোধে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ তল্লাশী ও কঠোর নজরদারি শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল থেকে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় এই কার্যক্রম শুরু করা হয়।
শুল্ক গোয়েন্দারা বলেছেন, সাম্প্রতিক সময়ে ঘটা জঙ্গি হামলা ও নাশকতামুলক কর্মকান্ডের ঘটনার বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এই বিষয়ে সংশ্লিষ্টরা বলেছেন, বিমানবন্দর দিয়ে চলাচলকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীরা তাদের ব্যাগেজে কিংবা পার্সেলে করে অবৈধ অস্ত্র, নিরাপত্তা হুমকিজনিত বস্তু বা দ্রব্য এবং মাদক পাচার যাতে করতে না পারে সে ব্যাপারে নজরদারি রাখতেই বিজিবির সহায়তায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনার এ কে এম নূরুজ্জামান।