News71.com
 Bangladesh
 02 Aug 16, 09:52 AM
 367           
 0
 02 Aug 16, 09:52 AM

অবৈধ সম্পদের মামলায় নূর হোসেনের স্ত্রী কারাগারে

অবৈধ সম্পদের মামলায় নূর হোসেনের স্ত্রী কারাগারে

নিউজ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের আলোচিত ৭ জন খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ শুনানি শেষে আসামির জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন। তাকে আজ সকাল ৭টায় সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে দুদক।

আর এর আগে রুমাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী এক আবেদন দাখিল করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। এই মামলার অভিযোগে বলা হয়ছে, ৭ জন খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার পরিবারের নামে-বেনামে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। নুর হোসেন গত বছরের ১৩ ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেল সুপারের মাধ্যমে ১ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পদের হিসাব দেখান।

ওই সম্পদ বিবরণীতে তার স্ত্রী রুমাকে একটি বাড়িসহ বেশ কিছু সম্পদের মালিক দেখানো হয়। ওই সম্পদ সঠিক কিনা তা জানতে গত ২২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিশ পাঠায় দুদক। পরে এই মামলার অনুসন্ধান শুরু হয়। শেষে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নূর হোসেন ও তার স্ত্রী রুমার বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন