News71.com
 Bangladesh
 02 Aug 16, 09:57 AM
 435           
 0
 02 Aug 16, 09:57 AM

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা।।

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা।।

 

নিউজ ডেস্ক: রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাশমারী এলাকায় আশা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার রুস্তম আলীর মেয়ে। আজ রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আশা খাতুনের বাবা রুস্তম আলীর বরাত দিয়ে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির সাংবাদিকদের জানান, বাড়িতে সবার অজান্তে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আশা আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার হবে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন