News71.com
 Bangladesh
 02 Aug 16, 12:18 PM
 297           
 0
 02 Aug 16, 12:18 PM

রামপালে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

রামপালে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

 

নিউজ ডেস্ক: বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন এলাকায় বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩০) একজন যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে খুলনা-মংলা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আজ সকালে মহাসড়কের পাশে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই ঘটনাস্থলে গিয়ে লাশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় শার্ট প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে ৬-৭ দিন আগে হত্যা করে লাশ গুমের উদ্দেশে কেউ বস্তায় ভরে ফেলে রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন