News71.com
 Bangladesh
 02 Aug 16, 12:18 PM
 353           
 0
 02 Aug 16, 12:18 PM

গাজীপুরে পিকআপের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত.....

গাজীপুরে পিকআপের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত.....

নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ১ জন যুবক (৩২) নিহত হয়েছেন। তার পরণে সাদা রংয়ের প্যান্ট ও একটি কালো টি-শার্ট রয়েছে।সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) বিলাল হোসেন বলেছেন, আজ মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেছেন, আজ সকালে ওই যুবক পায়ে হেঁটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিল। তখন এই সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ওই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন