News71.com
 Bangladesh
 02 Aug 16, 12:20 PM
 305           
 0
 02 Aug 16, 12:20 PM

রাজধানীতে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য আটক

রাজধানীতে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য আটক

 

নিউজ ডেস্ক: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের গাড়ি চুরি চক্রের ৭ জন সদস্যকে আটক করেছে র‌্যাব। তখন এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেছেন, আজ মঙ্গলবার দিনগত রাতে তাদের আটক করা হয়েছে।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, এই ঘটনায় আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা গাড়ি চুরির চক্রের সক্রিয় সদস্য। এতে আটকদের বিষয়ে বেলা ১১টায় র‌্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন