News71.com
 Bangladesh
 02 Aug 16, 12:21 PM
 373           
 0
 02 Aug 16, 12:21 PM

জবির ৩ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ.....

জবির ৩ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ.....

 

নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখায় এসি মেরামতকারী এক মিস্ত্রীর কাছে থেকে ৯ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ৩ জন কর্মীর বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গতকাল বিকেলে বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখায় এসির মেরামত করার সময় ড্রিল মেশিনের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের ভেতরে যায়। তখন নূরুন্নবী নামের ওই মিস্ত্রী সেটি নিতে ক্যাম্পাসে প্রবেশ করেন। এমন সময় ছাত্রলীগ কর্মী ইমরান বিশ্বাস, সম্রাট, পরাগ মিলে এই কর্মচারীকে ক্যাম্পাসের নতুন একাডেমিক ভবনের গাড়ি পার্কিং ইয়ার্ডে ভয়ভীতি দেখিয়ে নিয়ে যায়।

নুরুন্নবীকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ৯ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। নূরুন্নবী তাদের কাছ থেকে ছাড়া পেয়ে ব্যাংকে এসে জানালে সিবিএ নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি বলেন। পরে আজ মঙ্গলবার বিচারের আশ্বাস দিয়ে ব্যাংকের কর্মকর্তাদের সান্ত্বনা দিয়ে বিদায় করে দেন জবি প্রক্টর।

ব্যাংকের সদরঘাট শাখার জেনারেল মেনেজার মোহাম্মদ ইউনুস আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র আমাদের দৈনিক হাজিরাভিত্তিক মিস্ত্রীর কাছ থেকে ৯ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এই খবর পেয়ে আমাদের কর্মকর্তা ও পুলিশকে অবহিত করলে কোতয়ালী থানার এক এসআই ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এই ঘটনাটি শুনেছি। কাল দুই পক্ষের সঙ্গে কথা বলবো।

ছিনতাইয়ের এই বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের এক এসির মিস্ত্রীকে আটকের কথা শাখা ব্যবস্থাপক আমাকে বলেছেন। কিন্তু তিনি মিস্ত্রীর কাছ থেকে ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি বলেননি। লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন