News71.com
 Bangladesh
 02 Aug 16, 12:24 PM
 276           
 0
 02 Aug 16, 12:24 PM

চাঁপাইনবাবগঞ্জে গানপাউডারসহ জামায়াত-শিবিরের ২১ কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জে গানপাউডারসহ জামায়াত-শিবিরের ২১ কর্মী আটক

 

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের চামাগ্রাম থেকে গোপন বৈঠকের সময় ককটেল ও গানপাউডারসহ জামায়াত-শিবিরের ২১ জন কর্মীকে আটক করেছে পুলিশ। আজ(২ আগস্ট) মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের একটি বাড়িতে এই অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।

তখন এই সময় তাদের ২টি ককটেল ও ৩০গ্রাম গানপাউডারসহ আটক করা হয়। এই বিষয়ে সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন