News71.com
 Bangladesh
 02 Aug 16, 04:28 PM
 317           
 0
 02 Aug 16, 04:28 PM

টেকনাফে পুলিশের পৃথক অভিযান ।। ৩ মানবপাচারকারী গ্রেফতার

টেকনাফে পুলিশের পৃথক অভিযান ।। ৩ মানবপাচারকারী গ্রেফতার

 

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৩ জন মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাতে গোপান সংবাদে ভিত্তিতে একটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ।

এই অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে দীন মোহাম্মদ (৩৮), সাবরাং ইউনিয়নের কচুঁবনিয়া এলাকার মোজার মিয়ার ছেলে মো. ইসলাম (৩৮) ও একই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে হোসেন আহমদ (৩৮)।

তিনি আরও বলেন, আজ মঙ্গলবার ভোর রাতে পুলিশ টেকনাফ হ্নীলা আলী আকবর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মানবপাচারকারীকে গ্রেফতার করে। তারা সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত এবং তাদের বিরুদ্ধ মানব পাচারের অভিযোগে মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন