News71.com
 Bangladesh
 03 Aug 16, 11:48 AM
 1646           
 0
 03 Aug 16, 11:48 AM

গত সাতমাস ধরে পাইকগাছা উপজেলা সদরে এমপি বাহিনীর হাতে বন্দি জীবন কাটাচ্ছে আওয়ামিলীগ নেতা আজিজের পরিবার....

গত সাতমাস ধরে পাইকগাছা উপজেলা সদরে এমপি বাহিনীর হাতে বন্দি জীবন কাটাচ্ছে আওয়ামিলীগ নেতা আজিজের পরিবার....

নিউজ ডেস্ক : খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) সংসদ এ্যাড. শেখ মোঃ নুরুল হক ও তার পুত্র শেখ মনিরুল ইসলাম কর্তৃক পাইকগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের রেকর্ডিয় জমি সহ বসতবাড়ী এবং পার্শ্ববর্তী সরকারী খাস জমি জোর পূর্বক দখল করে জেল খানাসম প্রাচীর নির্মান করে আব্দুল আজিজের পরিবারকে প্রায় ৭ মাস যাবত বন্দি করে রেখেছে। এতদিনে আজিজ ও তার পরিবার সরকারের বিভিন্ন মহলে ছোটাছুটি করলেও কোন প্রতিকার পাইনি এমপি নুরুল হক কর্তৃক নির্যাতিত আওয়ামিলীগ নেতা আব্দুল আজিজ।

উল্লেখ্য চলতি বছরের শুরুতে এমপি নুরুল হক ও তার পুত্রের সন্ত্রাসী বাহিনী দিনে দুপুরে ফ্লিল্ম ইস্টাইলে আজিজের রেকর্ডিয় জমির সাথে পার্শ্বের (ক) তফশিল ভুক্ত সরকারি খাস জমির দখল করার প্রয়াসে আওয়ামিলীগ নেতা আজিজের বাড়ী ব্যাপক ভাংচুর ও তান্ডব চালায়। বাড়ীর মহিলা ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে তার বাড়ীর চারপাশ্বে জোর পূর্বক রাতারাতী প্রাচীর নির্মান করে। মিথ্যা চাঁদাবাজীর মামলায় আজিজের পরিবারের সদস্যদের ফাঁসিয়ে জেল হাজতে পাঠিয়ে তার বাড়ী দখল করার প্রাণ পণ চেষ্ঠা চালাই এমনকি আজিজের বসত ঘরে তালা ঝুলিয়ে দেয়।

বাড়ীর শিশুদেরও স্কুল যাওয়া বন্ধ আছে। নিরুপাই আজিজের পরিবারের সদস্যরা ঘরে উঠতে না পেরে ঘরের বারান্দায় অবস্থান নেয়। নিরীহ আজিজ এমপি নুরুল হকের কবল থেকে বসতবাড়ী উদ্ধারের জন্য জেল থেকে বাড়ী ফিরে মাননীয় প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী, দলীয় উদ্ধোতন নেত্রীবৃন্ত এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার সংগঠনের নিকট অভিযোগ দিলে মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত পূর্বক জরুরী ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা পুলিশের নির্দেশনা দেন। তদন্তে বিশেষ পারদর্শী এএসপি সার্কেল আব্দুল কাদের বেগ দফায় দফায় সরজমিনে তদন্তে আসেন। কিন্তু আজ পর্যন্ত কোন প্রতিকার পাইনি আব্দুল আজিজ ও তার পরিবার।

এদিকে বাংলাদেশ সরকারের পক্ষে জমির মালিকানা দাবি করে সহকারী সেটেলমেন্ট অফিসার কাজী আসাদুজ্জামান গত ১২/০৭/২০১৬ ইং তারিখে আব্দুল আজিজের নামে ৩০ ধারা একটি নোটিশ জারি করেন এবং গত ১৮/০৭/২০১৬ ইং তারিখে সকাল ১০টায় তার কার্যালয়ে জমির কাগজ পত্র সহ হাজির হতে বলেন। ধার্য দিনে আব্দুল আজিজের জমির কাগজ পত্র পর্যালোচনা করে ৩০ ধারার আপত্তি কেসটি খারিজ করে দেন এবং আব্দুল আজিজের জমির কাগজ পত্র সঠিক আছে বলে মন্ত্রব্য করেন।

কিন্তু পাইকগাছাবাসীর মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে জমির মালিক যদি আজিজ ও বাংলাদেশ সরকার হয় তাহলে এমপি নুরুল হক কে? এমপি নুরুল হক জমির মালিক নাকি ক্ষমতার বলে লাঠিয়াল হয়ে জমি দখল করেছে? যেখানে ১ শতক জমির দাম ১ লক্ষ টাকা সেখানে মাত্র ৫ লক্ষ টাকার বিনিময়ে ৫০ শতক জমির ভুয়া মালিক সাজিয়ে পাওয়ার অব এ্যাটার্নি নিয়ে আজিজের রেকর্ডিয় জমি ও সরকারী খাস জমি দখল করে রেখেছে।

মুক্তি কি মিলবে না আব্দুল আজিজের নাকি চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে ধুকে ধুকে মরতে হবে আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজের।

ক্ষতিগ্রস্ত আওয়ামিলীগ নেতা আব্দুল আজিজের দাবি করেন মাননীয় প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সমাজের বিবেকবান মানুষ এমপি নুরুল হকের কবল থেকে তাকে রক্ষা করবেন। এবং দির্ঘদিনের যাতায়াতের পথ উন্মক্ত করে শান্তিপূর্ণ বসবাসের ব্যবস্থা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন