
নিউজ ডেস্কঃ জয়পুরহাটে শহরের গ্রাজুয়েট ডায়াগনস্টিক এন্ড কলসালটেন্সিতে সেন্টারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল গভীর রাতে ২.৪৫ মিনিটে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ।জয়পুরহাট ফায়ার সার্ভিসের ইনসপেক্টর জাহানুর ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ৩ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই প্রতিষ্ঠানের অত্যাধুনিক ল্যাবসহ ফ্রিজ, এসি, হরমোন এনালাইজার, কলরি মিটার সেনট্রিফিউজ মেশিন, হেমাটলজি এনলাওজার বায়বেমিষ্টি এনালাইজার, ইলেষ্টলাইট এনালাইজার, হিউমিরিডিটিফায়র, পিএইট মিটার মাইস্কোসদুইট কম্পিউটার, কেমিক্যাল, রিয়েজেন্টা কারনিচারসহ অন্যান্য প্রয়োজনীয় মেশিন এবং টুলস পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমান ৭০ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।