News71.com
 Bangladesh
 03 Aug 16, 07:02 PM
 383           
 0
 03 Aug 16, 07:02 PM

ইন্টারনেট বন্ধের মহড়া আরও হবে ।। বিটিআরসি

ইন্টারনেট বন্ধের মহড়া আরও হবে ।। বিটিআরসি

নিউজ ডেস্কঃ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে আগামীতে ছুটির দিনে ইন্টারনেট বন্ধের আরও মহড়া হবে । আজ বিটিআরসি কার্যালয়ে এক সম্মেলন সংস্থার ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি জানান, আগামীতে ছুটির দিনে এ ধরনের মহড়া হবে, গ্রাহকের যাতে সমস্যা না হয় সেজন্য এই মহড়া রাতে করা হবে।

গুলশান হামলার মত বিশেষ পরিস্থিতিতে জঙ্গি ও সন্ত্রাসীদের ইন্টারনেটে যোগাযোগের পথ বন্ধের জন্য গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বাণিজ্যিক এলাকায় এই মহড়া হয়। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল ফোন অপারেটররা এই মহড়ায় অংশ নেয়। তবে কোন এলাকায় ওই মহড়া হয়েছে, তা বিটিআরসি প্রকাশ করেনি।

ফাইবার অপটিক নেটওয়ার্ক তথ্য নিয়ে একটি মানচিত্র (ওয়েব বেইজ ইন্টার অ্যাকটিভ জিআইস) চালু করা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আহসান হাবিব খান জানান, রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মহড়া হয়েছিল এবং টেলিকম অপারেটররা তাতে ছিলেন। নিজেদের সক্ষমতা যাচাই করতেই এ ধরনের মহড়া করা হচ্ছে ।

গত মঙ্গলবার প্রথম প্রহরে মোবাইল ফোন অপারেটররা তাদের ‘ভয়েস সার্ভিস’ বন্ধের মহড়া চালায়। পাশাপাশি ইন্টারনেট কনটেন্ট বন্ধে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই করে বিটিআরসি। বিটিআরসি কার্যালয় থেকে ওই মহড়ার তদারকি করে সংস্থার বিশেষ একটি দল। তবে মহড়া সফল হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য বিটিআরসি কর্তারা প্রকাশ করেননি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন