
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন ছাত্রলীগ।
বুধবার (৩ আগষ্ট) বিকাল ৫টায় জলমা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু। প্রধান অতিথির বক্তৃতায় তিনি গুপ্ত ও জঙ্গি হামলা প্রতিরোধে ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে জলমা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক বিকাশ হালদারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম রিংকুর পরিচালনায় প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর।
আরও বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অরিন্দম গোলদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা আনোয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সুজয় মন্ডল, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাাদক মোঃ আল-আমিন, খুলনা জেলা ছাত্রলীগ নেতা অঞ্জন কুমার মন্ডল, মিঠুন বিশ্বাস, ইমরান হোসেন, মোঃ আবু সাঈদ খান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান মিন্টু, শশাংক রায়, তরিকুল, হুমায়ুন কবির শামীম, ইমন শেখ, আজিজুর রহমান আজিজ, তানভীর রহমান অপু, হাদীউজ্জামান বুলবুল, পৃতম মন্ডল, শফিকুজ্জামান বুলু, সুরোজিত মন্ডল, মোতাহের রহমান, সুজয় রায়, সাইদুর রহমান ছোট্ট, জাহিদ শেখ, মেহরাব হোসেন বাপ্পি, মান্নান শেখ, রাজু শেখ, লিটু কবিরাজ প্রমুখ।
সমাবেশের পূর্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। খবর বিজ্ঞপ্তি