News71.com
 Bangladesh
 04 Aug 16, 01:22 AM
 354           
 0
 04 Aug 16, 01:22 AM

হিযবুত তাহ্রীরের সন্দেহভাজন ৪ কর্মী আটক ।।

হিযবুত তাহ্রীরের সন্দেহভাজন ৪ কর্মী আটক ।।

 

নিউজ ডেস্কঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) এরত সদস্যরা নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সন্দেহভাজন ৪ কর্মীকে আটক করেছে। আজ দুপুরে সিলেটের আদালত ফটক থেকে তাদের আটক করা হয় ।

র্যাব-৯-এর মুখপাত্র (গণমাধ্যম) মেজর ফখরুল ইসলাম খান জানান, জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগে ৪জনকে আটক করা হয়েছে। তারা ৪জনই নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য। জঙ্গি তৎপরতা অনুসন্ধানের স্বার্থে ৪জনের পরিচয় গোপন রাখা হয়েছে বলে তিনি জানান ।

আটক ৪জনের মধ্যে ১জন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তিনি সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামিলীগ নেতার ছেলে। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ছেলের বিষয়ে বাবা জানান, হিযবুত তাহ্রীরের সদস্য হিসেবে তাঁর ছেলে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পান। মামলায় আজ সাক্ষ্য দিতে আদালতে গিয়েছিলেন। আদালত থেকে বের হওয়ার সময় ছেলের সঙ্গে তিনিও ছিলেন। তাঁর ছেলেসহ ৪জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে যান ।

আদালত–সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে র্যাব জানায়, ২০১৪ সালে পুলিশের ওপর হিযবুত তাহ্রীরের হামলার ঘটনায় আদালতে চলমান একটি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল আজ। সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় ৪জনকে আদালতের ফটক থেকে আটক করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন