News71.com
 Bangladesh
 04 Aug 16, 01:23 AM
 587           
 0
 04 Aug 16, 01:23 AM

বন্যার কারণে বগুড়ায় ৩৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত ।।

বন্যার কারণে বগুড়ায় ৩৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত ।।

 

নিউজ ডেস্কঃ বন্যার কারণে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার সাড়ে ৩ শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে ।

উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন্যাকালীন সময়ের জন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সকল পরীক্ষা স্থগিত করা হয়। বন্যার পানি নেমে গেলে এসব বিদ্যালয়ে পরীক্ষা গ্রহন করা হবে। ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান জানান, আজ সকাল ১০টা থেকে উপজেলার ২০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠানের কথা ছিল ।

কিন্ত উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন্যাকালীন সময়ের জন্য সকল পরীক্ষা স্থগিত করা হয়। অপরদিকে সারিয়াকান্দি উপজেলা শিক্ষা রফিকুল আলম জানান, বন্যার কারণে উপজেলার ১৬৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে ।

বন্যায় যমুনা নদীর পানি বেড়ে সারিয়াকান্দি ধুনট উপজেলায় বন্যা নিয়ন্ত্রন বাঁধের পূর্ব পার্শ্বের প্রায় দেড় লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। যে সকল স্কুল গুলোতে এখনও পানি ওঠেনি সেখানে বন্যাকবলিত মানুষ আশ্রয় নিয়েছেন। ফলে এই ২ উপজেলায় ২ শতাধিক স্কুলে বন্যার কারনে পাঠ দান করা যাচ্ছেনা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন