News71.com
 Bangladesh
 04 Aug 16, 01:28 AM
 391           
 0
 04 Aug 16, 01:28 AM

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের অতিরিক্ত ব্যায় নিরবাহের জন্য সৌদি উন্নয়ন তহবিল ১০৫ কোটি টাকা দেবে ।।

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের অতিরিক্ত ব্যায় নিরবাহের জন্য সৌদি উন্নয়ন তহবিল ১০৫ কোটি টাকা দেবে ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের অতিরিক্ত ব্যায় মেটাতে সৌদি উন্নয়ন তহবিল (এসএফডি) প্রায় ১০৫ কোটি টাকা দেবে। নগরীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে (এনইসি) এ ব্যাপারে আগামীকাল একটি চুক্তি স্বাক্ষর হবে। এক সরকারি বিবৃতিতে এ খবর জানানো হয় ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন এবং এসএফডির পরিচালক আহমেদ মোহাম্মদ আল ঘানাম তাদের নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। প্রকল্পটির কাজ ২০১৩ সালে শুরু হয় এবং ২০১৭ সালের জুনে এটি শেষ হবার কথা রয়েছে। ফ্লাইওভারের একটি অংশ ৭ রাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ইতোমধ্যেই যান চলাচলের জন্য এটি খুলে দেয়া হয়েছে ।

সরকার নগরবাসীর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ফ্লাইওভারটির দৈর্ঘ্য আরো ৪৫০ মিটার বৃদ্ধি করেছে। ফলে এখন ফ্লাইওভারটি দৈর্ঘ্য দাঁড়ালো ৮.৭০ কিলোমিটার। এসএফডি এবং ওপেক আন্তর্জাতিক উন্নয়ন তহবিল যথাক্রমে ১৫ মিলিয়ন ও ৬ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তা বাড়াতে সম্মত হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন