News71.com
 Bangladesh
 04 Aug 16, 01:34 AM
 387           
 0
 04 Aug 16, 01:34 AM

চট্টগ্রামে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার ।।

চট্টগ্রামে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে ।

আজ বুধবার এ বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ থেকে জানানো হয়, গত মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এ সময় মো. জাহাঙ্গীর (২৮) কে একটি এলজি বন্দুক ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। সে কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা ।

পুলিশ আরো জানায়, আটককৃত জাহাঙ্গীর স্বীকার করেছে সে অস্ত্রটি বিক্রির জন্য নিজের কাছে সংরক্ষণ করেছিল। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন