
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে ট্রাক চাপায় পিষ্ট হয়ে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২জন। আজ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গার মুন্সীপাড়া এল্কান শহরের আলীর ছেলে হায়দার আলী (২৮) ও ঘোষেরচর এলাকার কবির শেখের ছেলে লিমু শেখ (১৮) ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম জানান, সড়কের ওই স্থনে নষ্ট হওয়া একটি পিকআপভ্যান ঠিক করছিলেন হতাহতেরা। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক হায়দার আলী নিহত হন ।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৩জনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিস্ত্রি লিমু শেখ মারা যান। এ ঘটনায় আহত সঞ্জয় ঢালীকে (২৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও শামীমকে (২২) গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।