News71.com
 Bangladesh
 04 Aug 16, 10:29 AM
 367           
 0
 04 Aug 16, 10:29 AM

রাজশাহীতে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৮।।

রাজশাহীতে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৮।।

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর জামায়াতের আমিরসহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে মহানগরীর মসজিদ মিশন একাডেমি থেকে তাদের গ্রেফতার করা হয়।

যাদের গ্রেফতার করা হয়েছে- রাজশাহী মহানগর জামায়াতের আমির আবুল হাশেম, মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ আকবর আলী, বোয়ালিয়া থানা জামায়াতের আমির সিরাজুল ইসলাম, মাইনুল ইসলাম, রেজাউল করিম, কুরবান আলী, আমিনুল ইসলাম ও কামরুজ্জামান সোহেল। রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গত বুধবার রাত ৯টার দিকে মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন