News71.com
 Bangladesh
 04 Aug 16, 02:11 PM
 381           
 0
 04 Aug 16, 02:11 PM

গাজীপুরে কোনাবাড়িতে ২টি ঝুট গুদামে আগুন ।।

গাজীপুরে কোনাবাড়িতে ২টি ঝুট গুদামে আগুন ।।

 

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে ২টি ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে। গতকাল রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।

গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ওই এলাকার রাজ্জাকের ঝুটের গুদামে হঠাৎ আগুন লেগে পরে পাশে শরীফের ঝুটের গুদামেও ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় আগুন ছড়িয়ে পাশের বারেকের বাড়িরও বেশ কিছু কক্ষ পুড়ে যায়। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট গিয়ে আগুন নেভায় ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, সিগারেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন