
মোঃ রোমানুজ্জামান : প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রলীগ দেশের সকল প্রকার সংকটময় অবস্থা নিরসনে বিশেষ ভুমিকা পালন করে আসছে। বর্তমান ছাত্রলীগের মেধাবীরাই দেশ থেকে জঙ্গি দমনে কাজ করে যাবে। লালমনিরহাট ও কুড়িগ্রাম এলাকার বানভাসি মানুষদের মাঝে ত্রান বিতরণ শেষে ফেরার পথে বুধবার বিকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যারয় ছাত্রলীগ সভাপতি- মেহেদি হাসান শিশির ও সাধারন সম্পাদক মোস্তফা মাহমুদ সহ অন্যান্ন নেতা- কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সকলকে জঙ্গিতৎপরতা ঠেকাতে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন জঙ্গি দমনে বেরোবি ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ও সজাগ হতে বলেছেন।এসময় বানভাসি মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি সোহাগ ।
পরে বেরোবি ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান শিশির সমাপনি বক্তব্যে বলেন, জঙ্গিবাদ দমনে বেরোবি ছাত্রলীগ কাজ করে যাবে। এ সময় আরো উপস্হিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাসের মোহাম্মদ রুবেল, সহ-সভাপতি আমিনুল ইসলাম,সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সম্পাদক সুমনা আক্তার লিলি সহ বেরোবি ছাত্রলীগের নেতাকর্মীরা।