News71.com
 Bangladesh
 04 Aug 16, 02:25 PM
 390           
 0
 04 Aug 16, 02:25 PM

যশোরের বেনাপোল সীমান্তে ১৮ বাংলাদেশি আটক ।।

যশোরের বেনাপোল সীমান্তে ১৮ বাংলাদেশি আটক ।।

 

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে দেশের ফেরার সময় নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

আজ ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের সাদিপুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি নায়েক সুবেদার নজরুল ইসলাম। আটকদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে। কাজের সন্ধানে প্রায় ১ বছর আগে তারা দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান বলে তারা জানিয়েছেন ।

সুবেদার নজরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দিয়ে আজ দুপুরে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন