News71.com
 Bangladesh
 04 Aug 16, 07:26 PM
 374           
 0
 04 Aug 16, 07:26 PM

বঙ্গোপসাগরে লঘুচাপ ।। বন্দরসমূহকে ৩ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ ।। বন্দরসমূহকে ৩ নম্বর সতর্কতা সংকেত

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিযে যেতে বলা হয়েছে। আজ আবহাওয়ার এক সতর্ক বার্তায় এ কথা বলা হয়।

এতে বলা হয়, অমাবশ্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিন্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।

তাছাড়া উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে চায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন