News71.com
 Bangladesh
 04 Aug 16, 07:44 PM
 423           
 0
 04 Aug 16, 07:44 PM

ইন্টার্নি চিকিৎসকদের মাসিক ভাতা ১৫ হাজার টাকায় পুনঃনির্ধারণ ।। চলতি মাস থেকেই এই ভাতা কার্যকর হবে

ইন্টার্নি চিকিৎসকদের মাসিক ভাতা ১৫ হাজার টাকায় পুনঃনির্ধারণ ।। চলতি মাস থেকেই এই ভাতা কার্যকর হবে

নিউজ ডেস্কঃ সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্নি চিকিৎসকদের মাসিক ভাতা বিদ্যমান ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যুকৃত এক স্মারকপত্রে জানানো হয়, চলতি মাস থেকেই এই ভাতা কার্যকর হবে।

এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে নিশ্চিত করা হবে। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর পূর্বের ৬ হাজার ৫শ’ টাকা ইন্টার্নিশিপ ভাতা বৃদ্ধি করে ১০ হাজার টাকায় উন্নীত করা হয়। চলতি মাস থেকে সেই ভাতা আরো বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন