News71.com
 Bangladesh
 04 Aug 16, 07:45 PM
 352           
 0
 04 Aug 16, 07:45 PM

পাথরঘাটা মহাবিদ্যালয়ে জাতীয়করণের দাবীতে  অনির্দিষ্ট কালের জন্য ক্লাশ বর্জন ।।

পাথরঘাটা মহাবিদ্যালয়ে জাতীয়করণের দাবীতে  অনির্দিষ্ট কালের জন্য ক্লাশ বর্জন ।।

 

নিউজ ডেস্কঃ পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবীতে ওই কলেজের ছাত্র ঐক্য পরিষদের নেতারা অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন শুরু করেছেন। আজ ভোর রাতে কলেজের সকল কক্ষে তালা দিয়ে এ কর্মসূচী শুরু হয় । কলেজে সকাল ৯টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও কোন শিক্ষক কলেজের মধ্যে প্রবেশ করতে পারেনি। আন্দোলনরত শিক্ষাথীরা সকাল থেকে কলেজে পিকেটিং করছে যাতে করে কোন শিক্ষক ও শিক্ষার্থী কলেজে প্রবেশ করতে না পারে। পাথরঘাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের এ ধর্মঘটে যাতে কোন বড় ধরনে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশকে জানানো হযেছে।

গতকাল কলেজের জাতীয়করনের দাবি নিয়ে আন্দোলন করা ছাত্ররা সকাল ১০ থেকে কক্ষে তালা বন্ধ করে দিয়ে অবরুদ্ধ করে রাখলে বেলা ১২ টায় পুলিশ গিয়ে অধ্যক্ষ সহ শিক্ষকদের মুক্ত করে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম জিয়াউল হক জানান, কলেজ প্রাঙ্গনে কোন শন্তি ভঙ্গ হয়নি পুলিশ নজরদারি আছে। কলেজ জাতীয়করন আন্দোলনের ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক ওয়ালিদ মক্কি জানান, পাথরঘাটা উপজেলায় ১৯৮৫ সালে স্থাপিত এই কলেজটিকে বাদ দিয়ে অন্য একটি কলেজকে জাতীয়করণ করা হয়েছে এটা পাথরঘাটা উপজেলার অধিকাংশ মানুষকে বঞ্চিত করার সামিল।

উপজেলার ৩টি কলেজের মধ্যে এই কলেজটি যাচাই বাছাইতে প্রথম ছিল কিন্তু কিছু অশুভ শক্তি কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে নতুন একটি কলেজকে জাতীয়করণ করা হয়। এতে প্রতি বছর মহাবিদ্যালয়ের ২ হাজার শিক্ষার্থীর ন্যয্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। পাথরঘাটা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন কলেজটি জাতীয়করনের জন্য চেষ্ঠা করছেন বলে দাবি করেন কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান। এবিষয়ে আজ বিকালে ৫ টায় সংসদ সদস্য জনাব সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের সাথে শত বার চেস্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

সূত্রে জানা গেছে, সারাদেশে কলেজ জাতীয়করেনের জন্য পাথরঘাটা উপজেলা থেকে ৩টি কলেজের জন্য শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে কাগজপত্র জমা দেয়া হয়। পরে যাচাই বাছাই করে পাথরঘাটা হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজটিকে জাতীয়করণ করা হলে পাথরঘাটা ডিগ্রি কলেজটি শিক্ষার্থী ও শিক্ষকরা আন্দোলনে নামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন